সর্বশেষ খবর

চবিতে অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন এলাকা এবং অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা, আসন্ন বন্ধে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুসংহত করার লক্ষ্যে নিরাপত্তা দপ্তরের সঙ্গে এক মতবিনিময় সভা আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বেলা ১০.৩০টায় চবি উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চবি উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর। সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া সভায় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মতামত ও পরামর্শ পেশ করেন।

সভায় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. জহুরুল আলম, প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন, সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল ও ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) আবদুল মন্নানসহ নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

Avatar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।