সর্বশেষ খবর

চবির আবাসিক হলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক প্রভোস্টদের সঙ্গে মতবিনিময় সভা

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের সার্বিক অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রভোস্টদের সঙ্গে এক মতবিনিময় সভা গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় চবি উপাচার্য দপ্তরের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর।

মতবিনিময় সভায় আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করা, বহিরাগতদের অবৈধ প্রবেশ রোধ, মাদক ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা নির্মূল এবং হলের নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল ও তদারকিমুখী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত হলের প্রভোস্টবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ হলের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও নিয়ম-শৃঙ্খলা আরও সুসংহত করতে বেশ কিছু গঠনমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও প্রক্টর তাঁদের পর্যবেক্ষণ, মতামত ও পরামর্শ পেশ করেন। রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন, সকল আবাসিক হলের প্রভোস্ট ও প্রতিনিধি হিসেবে হলের আবাসিক শিক্ষকবৃন্দ।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

Avatar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।