সর্বশেষ খবর

উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড বিজয়ী চবি শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলামের এক সাক্ষাৎ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। চার মাসব্যাপী বুনিয়াদি পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং প্রশিক্ষণে ১ম স্থান অর্জনের জন্য মেরিট অ্যাওয়ার্ড লাভ করেন মোঃ আশরাফুল ইসলাম। 

সাক্ষাৎকালে উপাচার্য ও উপ-উপাচার্য প্রভাষক মোঃ আশরাফুল ইসলামকে তাঁর এ কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। তাঁরা এ ধরনের জাতীয় পর্যায়ের অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন এবং তরুণ শিক্ষকদের পেশাগত দক্ষতা ও একাডেমিক উৎকর্ষ অর্জনে এ ধরনের সাফল্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত HEAT প্রকল্পের অধীনে আয়োজিত চার মাসব্যাপী এ বুনিয়াদি পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড এর পাশাপাশি ১ম স্থান মেরিট অ্যাওয়ার্ড লাভ করেন।

এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও ব্যাংকিং ও ইন্সুরেন্স মো. আবু বকর সিদ্দিক।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

Avatar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।