সর্বশেষ খবর

চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে আলাওল হল ও প্রীতিলতা হল চ্যাম্পিয়ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) খেলাধুলা ও ক্রীড়া বিভাগের আয়োজনে এবং শারীরিক শিক্ষা বিভাগের সহায়তায় ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ছাত্র হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে আলাওল হল এবং রানার্স আপ হয়েছে শাহজালাল হল। অপরদিকে, ছাত্রী হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে প্রীতিলতা হল এবং রানার্স আপ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চাকসু সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। উপাচার্য বলেন, খেলাধুলার আসল সৌন্দর্য জয়-পরাজয়ের চেয়েও বেশি নিহিত থাকে পারস্পরিক শ্রদ্ধা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ আচরণের মধ্যে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সুস্থ বিনোদন, নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যহত থাকবে। মাননীয় উপাচার্য বিজয়ী বিজিত সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে এবং খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল। স্বাগত বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। এছাড়া উপস্থিত ছিলেন আলাওল, শাহজালাল, শহীদ ফরহাদ হোসেন ও প্রীতিলতা হলসহ সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

Avatar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।