চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।
সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু।
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার
