সর্বশেষ খবর

দেশে এই প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

দেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এই সফল প্রতিস্থাপনের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। অর্থাৎ দেশে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়ের বাইরে স্বেচ্ছায় কিডনি দান করা ব্যক্তির কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। ‘ইমোশনাল কিডনি ডোনার’ বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি কিডনি গ্রহীতার রক্তের আত্মীয় না হলেও দীর্ঘদিনের পরিচয়, ঘনিষ্ঠতা বা আবেগগত সম্পর্কের কারণে স্বেচ্ছায় ও জেনে-বুঝে নিজের একটি কিডনি দান করতে চান।
বাংলাদেশের মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫-এ একে ‘নিঃস্বার্থবাদী দাতা’ বলা হয়েছে। আইন অনুযায়ী, দাতা গ্রহীতার আত্মীয় হতে পারেন, আবার নাও হতে পারেন। তবে তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক থাকতে হবে এবং দানটি হতে হবে স্বেচ্ছায় (কোনো অর্থনৈতিক দাবি কিংবা স্বার্থ ছাড়া)।
বিএমইউ উপাচার্য বলেন, আইনগত বাধ্যবাধকতা না থাকায় নিকট আত্মীয় ছাড়াও স্বেচ্ছায় যে কেউ কিডনি দান করতে পারবেন। তবে ইমোশনাল ডোনার হিসেবে কাউকে গ্রহণের আগে তার আইনগত ও চিকিৎসাসংক্রান্ত বিষয় যাচাই-বাছাই করা হবে। তিনি বলেন, ‘ইমোশনাল ডোনার যাচাই বাছাইয়ের জন্য কয়েকটি সংস্থা কাজ করছে। আইনগত ভিত্তিগুলো ওই সব সংস্থা যাচাই-বাছাই করার পর প্রতিস্থাপন সম্পন্ন করা হবে।’
এফ এম সিদ্দিকী আরও বলেন, হাসপাতালের একটি টিম মেডিকেল ও অন্য জটিল বিষয় তদন্ত করে ইমোশনাল ডোনার সঠিক কিনা তা যাচাই করে সিদ্ধান্ত নেয়। ইমোশনাল ডোনারের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না বলেও সতর্ক করেন অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ‘কোন অবস্থাতেই অর্থ লেনদেন হতে পারবে না।’ দীর্ঘদিন জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, এখন থেকে নিয়মিত কিডনি রোগীরা এ সেবা পাবেন। বিএমইউতে এ পর্যন্ত ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন