বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ (এয়ারপোর্ট) তাকে গ্রেপ্তার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছনুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এম, হারুনুর রশিদ চৌধুরী বিভিন্ন মামলার আসামি হওয়ার ফলে পলাতক ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে থাকা অবস্থায় দুবাই ও আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা-বাণিজ্য জড়িয়ে পড়েন। তিনি ব্যাংকক হয়ে বাংলাদেশে এসে বিমানবন্দর ইমিগ্রেশনে অবস্থানকালীন সময়ে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেন ।
বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। তাকে ঢাকা বিমানবন্দর পুলিশ গ্রেপ্তার করে। সকালে থানায় সংবাদ পাঠানো হয়। সংবাদ পেয়ে বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা, ৫ আগস্ট ঘটনাসহ ৬/৭টি মামলা রয়েছে।
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার