চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফলাফলে বড় পরিবর্তন; র্যাব বিলুপ্ত করে একই কাঠামোতে এসআরবি গঠন নিয়ে সমালোচনার মুখে পুলিশের নতুন ইউনিটটি গঠনে সংসদে বিল পাস এবং সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী দিনের আলোচনার খবর গুরুত্ব পেয়েছে শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
একটি জাতীয় দৈনিকের প্রথম পাতার একটি খবরের শিরোনাম—অনুমোদনের পরও আটকে আছে পে স্কেলের গেজেট।
এই খবরে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য গত ৩১শে অগাস্ট মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হলেও ১০ সেপ্টেম্বর পর্যন্ত তা জারি হয়নি।
নতুন স্কেলে মূল বেতন কত হবে, কোন ভাতা কখন কার্যকর হবে, বকেয়া কিভাবে হিসাব করা হবে— এসব বিষয়ে চূড়ান্ত নির্দেশনার জন্য এখন গেজেটের অপেক্ষায় রয়েছেন চাকরিজীবীরা।
সর্বশেষ তথ্যানুযায়ী, পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। ফলে নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।- খবর বিবিসি
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার