সর্বশেষ খবর
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান

চবি কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে ‘মিট দ্য ভাইস-চ্যান্সেলর’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ-ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে ‘মিট দ্য ভাইস-চ্যান্সেলর’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষার হল কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চবি  উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। তিনি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তাঁর প্রশাসনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া তিনি অনুষদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের নতুন প্রশাসনের মূল লক্ষ্য। শিক্ষার পরিবেশ উন্নয়ন, সময়মতো পরীক্ষা গ্রহণ, ওবিই কারিকুলাম সঠিকভাবে কার্যকর, গবেষণায় শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়নে আমরা কাজ করছি। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অনলাইন সনদ প্রাপ্তির আবেদন। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটি মাইলফলক। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন ব্যবস্থা, আবাসন, দ্রুতগতির ইন্টারনেট, অনলাইন সার্টিফিকেট ও হলের সিট ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা ডিজিটালসহ পুরো বিশ্ববিদ্যালয় অটোমেশনের আওতায় নিয়ে আসার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি টিএসসি নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে এবং নতুন আবাসিক হল নির্মাণের প্রক্রিয়াও অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে যাক। তবে এই বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনের নয়—এটি তোমাদেরও। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তোমাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

<

p style=”text-align: justify;”>সভায় শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপাচার্য ও উপ-উপাচার্য সেসব পরামর্শ ও মতামত মনোযোগ দিয়ে শুনেন এবং যাবতীয় বিষয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। -বিজ্ঞপ্তি

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন