
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সুবিধা ও শাটল ট্রেনের অবস্থান সহজে জানার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যােগে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপ-এর শুভ উদ্বোধন আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বক্তব্যে উপাচার্য বলেন, আজকের দিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন। চাকসুর তদারকিতে শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপ তৈরি হয়েছে এবং সেটি আজকে উদ্বোধন হচ্ছে। আশা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান লোকেট করতে পারে, সেজন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। মাননীয় উপাচার্য চাকসুর প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতে গতিশীলতা ও সময় সাশ্রয় করতে এই ডিজিটাল উদ্যোগটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। অ্যাপটি চালুর ফলে শিক্ষার্থীরা এখন খুব সহজেই নিজ নিজ মোবাইল ফোন থেকে শাটল ট্রেনের রিয়েল-টাইম লোকেশন ও সময়সূচি সম্পর্কে জানতে পারবেন, যা তাদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি থেকে মুক্তি দেবে।
<
p style=”text-align: justify”>এসময় আরও উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঞা এবং চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রতিনিধিবৃন্দ।বিজ্ঞপ্তি
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার