চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যাও। শুধু সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই ৩৭ জন ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চুয়েটের চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে ২৩ জন ডেঙ্গু পরীক্ষা করান। তাদের মধ্যে ৭ জনের ফল পজিটিভ আসে। আগস্টে পরীক্ষার সংখ্যা বেড়ে হয় ৫৭। ওই মাসে ডেঙ্গু শনাক্ত হয় ১১ জনের। আর ১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭ জন পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চিকিৎসাকেন্দ্রের তথ্য অনুযায়ী, মাসভিত্তিক ডেঙ্গু শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
চুয়েটের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. খোরশেদুল আলম বলেন, ‘আমাদের এখানে নিয়মিত রোগী আসছে। আমরা তাঁদের পর্যবেক্ষণে রাখি, টেস্ট করাই। অনেক সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে শুধু চিকিৎসা নয়, মশার আবাসস্থল ধ্বংস করতে হবে।’
খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ
পড়াশোনার সব উপকরণ এক জায়গায়
বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়
ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০ | অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার