এ বছরই বিয়ের পিঁ
ড়িতে বসার স্বপ্ন ছিল সীতাকুণ্ডের ২৬ বছর বয়সী তরুণ রাফসানের। পরিবারের হাল ধরতে সিএন্ডএফে কাজ শুরু করেছিলেন। পরে যোগ দেন একটি গার্মেন্টসে। সংসারও চলছিল ভালোই। তবে নতুন জীবন শুরুর সেই স্বপ্ন আর পূরণ হলো না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে মারা গেছেন তিনি।
রাফসানের চাচা সাংবাদিক সাইদুল হক জানান, “বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন রাফসান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা গেছে।”
নিহতের পরিবার ও স্বজনরা জানান, এ বছরই রাফসানের বিয়ের কথা ছিল। এরই মধ্যে কয়েক জায়গায় পাত্রীও দেখা হয়েছিল। মৃত্যুতে তার পরিবারে এখন বিয়ের আনন্দের বদলে নেমে এসেছে শোক। গতকাল মঙ্গলবার বিকেলে লাশবাহী এম্বুলেন্স বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
<
p style=”text-align: justify”>
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার