আগামী মাসে সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল নূর জাহানের (২২)। এর আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। অনাগত শিশুটিও ভূমিষ্ঠ হতে পারল না। বুধবার ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়। নূর জাহান কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগড়া এলাকার জোবায়ের হোসেনের স্ত্রী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেন ও নূর জাহানের বিয়ে হয়। নূর জাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আগামী মাসে তাঁর সন্তান জন্মদানের সময় ছিল।
জোবায়ের হোসেন বলেন, ‘গত শুক্রবার নূর জাহানের সামান্য জ্বর আসে। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসা করানো হয়। এতে পরিস্থিতির উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।’
খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ
পড়াশোনার সব উপকরণ এক জায়গায়
বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়
ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০ | অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার