সর্বশেষ খবর

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথম এক লাখ ছাড়াল

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে জাপানে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন শতবর্ষী মানুষ আছে। বিবিসি লিখেছে, বিশ্বের অন্য যে কোনও দেশের তুলনায় জাপানেই এ ধরনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তাদের মধ্যে প্রায় ৮৮ শতাংশই নারী। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক নারী কিয়োটো সিটির ১১৪ বছর বয়সী কিশিমোতো ফুয়ো এবং সবচেয়ে বয়স্ক পুরুষ কুমামোতোর ১১২ বছর বয়সী কাতো হিকারু।-বিডিনিউজ।
চিকিৎসা ও প্রযুক্তির অগ্রগতির কথা উল্লেখ করে জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো বলেন, ‘এত বিপুলসংখ্যক মানুষ দীর্ঘ, সুস্থ ও সক্রিয় জীবনযাপন করছেন দেখে আমি আনন্দিত।’
তবে একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার ক্ষেত্রে দেশটি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সে বিষয়েও সতর্ক করেন তিনি। স্বাস্থ্যকর খাদ্যভ্যাস ও সক্রিয় জীবনযাপনসহ বেশ কয়েকটি বিষয়কে জাপানিদের দীর্ঘায়ুর কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
দেশটির প্রধান খাবার তালিকায় রয়েছে মাছ, শাকসবজি ও ভাত; যা বহু পশ্চিমা খাবারের তুলনায় কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত। এছাড়া, প্রবীণ ব্যক্তিরা নিয়মিত হাঁটেন, গণপরিবহন ব্যবহার করেন, সাইকেল চালান এবং শরীরচর্চা করেন। কয়েক বছর ধরেই জাপানের জনসংখ্যায় বয়স্কদের হার বাড়ছে। এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে শিশুদের চেয়ে প্রবীণদের ডায়াপার বিক্রি বেশি হচ্ছে। প্রবীণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান নতুন পণ্যও তৈরি করেছে, যার মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ চালনায় সহায়তাকারী ‘পাওয়ার্ড এক্সোস্কেলেটন’ এবং স্বয়ংক্রিয়ভাবে ফোকাস সামঞ্জস্যকারী চশমা অন্যতম। একটি দেশের জনসংখ্যা স্বাভাবিক ভারসাম্যে রাখতে প্রতি নারীর গড়ে ২ দশমিক ১ জন সন্তানের জন্ম দেওয়া প্রয়োজন। তবে গত বছর জাপানের মোট প্রজনন হার রেকর্ড সর্বনিম্ন ১ দশমিক ১৪-এ নেমে এসেছে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে দেশটির মোট জনসংখ্যা ৮ কোটি ৭০ লাখে নেমে আসতে পারে; যা ২০০৮ সালের সর্বোচ্চ ১২ কোটি ৮০ লাখ জনসংখ্যার তুলনায় ৩০ শতাংশ কম। বর্তমানে ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ, যা ২০৭০ সালের মধ্যে প্রায় ৪০ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন