সর্বশেষ খবর

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল রূপান্তর, উদ্বোধন আজ

নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আরও আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব করতে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রম শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে টিসিবি অডিটোরিয়ামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।-বাংলানিউজ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৬ সেপ্টেম্বর) টিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনায় টিসিবি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে প্রতি মাসে বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করে আসছে। এ কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব করার লক্ষ্যেই ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রম নেওয়া হয়েছে।টিসিবি জানিয়েছে, আজ ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন