সর্বশেষ খবর

চট্টগ্রামে ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি

 

 

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৬ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে চলতি বছরের গতকাল পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৪৭ জন। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২৬ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ৪৩ জন। নতুন রোগীর ৬৫ দশমিক ৮৭ শতাংশ সরকারি এবং ৩৪ দশমিক ১৩ শতাংশ বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত শনাক্ত ৩ হাজার ৫৮৯ রোগীর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ১৩ জন, যা মোট আক্রান্তের ৮৩ দশমিক ৯৫ শতাংশ। বিপরীতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি হয়েছেন ৫৭৬ জন, অর্থাৎ ১৬ দশমিক ৫ শতাংশের কাছাকাছি।
অন্যদিকে, ডেঙ্গু চিকিৎসায় সবচেয়ে বেশি রোগীর চাপ রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। চলতি বছর চমেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৫৫১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৪৭ রোগীর মধ্যে চমেকেই রয়েছেন ১০৭ জন। গত ২৪ ঘণ্টায়ও চমেকে ভর্তি হয়েছেন ৩১ জন ডেঙ্গু রোগী।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন