সর্বশেষ খবর

‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে

শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপন্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা – ছোটবেলায় এমনসব উপমা বা গল্প শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বাংলাদেশে খুব পরিচিত এই প্রাণী শিয়ালকে নিয়ে আছে নানা ছড়া, গান, লোকবিশ্বাস, কুসংস্কার বা লোকজ গল্প।

কখনো ধূর্ত চরিত্রে, কখনো অমঙ্গলের প্রতীক, কখনো গৃহপালিত পশুপাখি খেয়ে ফেলায় দায়ে অভিযুক্ত – এভাবেই এই প্রাণীটি মানুষের কাছে পরিচিতি পেয়েছে।

পরিবেশবিদেরা বলছেন, অতিপরিচিত প্রাণীটিকে এখন খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠছে। একে আর এখন আগের মতো দেখা যায় না।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সুপরিচিত প্রাণী খেঁকশিয়াল, ইংরেজিতে যাকে বেঙ্গল ফক্স নামে ডাকা হয়, সেটি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

এর অন্যতম কারণ – যত দিন যাচ্ছে, খেঁকশিয়ালের আবাসস্থল তত কমছে।

প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন জানিয়েছে, বর্তমানে সংকটাপন্ন শ্রেণিতে থাকা খেঁকশিয়াল সংস্থাটির চলমান নতুন মূল্যায়নে বিপন্ন শ্রেণিতে চলে যেতে পারে।

অথচ, প্রকৃতিতে এই খেঁকশিয়ালের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখা, ইঁদুরসহ ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা এবং ফুড চেইন বা খাদ্যশৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বন্যপ্রাণী।- খবর বিবিসি

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন