সর্বশেষ খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩–১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬

“Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩–১৪ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, কূটনীতিক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করবেন। সম্মেলনটি Hong Kong Research Center for Asian Studies–Bangladesh Center (RCASBC) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক মহলে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশ্বের ২৪টি দেশ থেকে মোট ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ (Abstract) জমা পড়েছে। এসব গবেষণা-সারসংক্ষেপে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের গবেষকদের অংশগ্রহণ প্রতিফলিত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন, জাপান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ আরও বেশ কয়েকটি দেশ। জমা পড়া গবেষণা-সারসংক্ষেপগুলোতে ৮০০-এর বেশি স্বতন্ত্র লেখক ও গবেষক এবং বিশ্বের ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও অন্যান্য একাডেমিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব রয়েছে। গবেষণা-সারসংক্ষেপ পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়া শেষে সম্মেলনের ছয়টি বিষয়ভিত্তিক সেশনে প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। সম্মেলনের বিভিন্ন সেশনে দেশি ও বিদেশি গবেষকদের অংশগ্রহণ থাকবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ভার্চুয়াল সেশনগুলোতে বিদেশ থেকে প্রায় ৪৫টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আগত গবেষক ও অংশগ্রহণকারীরা সরাসরি সম্মেলনের ভেন্যুতেও উপস্থিত থাকবেন। এই সম্মেলন শুধু একটি জাতীয় একাডেমিক আয়োজন নয়; বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক, শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান-বিনিময়, মতবিনিময় এবং একাডেমিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী।সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাব আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন