সর্বশেষ খবর

নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯% বাড়ল

মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সুইডেনের নোবেল ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সংস্থাটি জানিয়েছে, এ বছর থেকে ছয়টি ক্যাটাগরির বিজয়ীদের ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন বা ১২ লাখ ২২ হাজার মার্কিন ডলার (প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা) দেওয়া হবে। নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্তিয়ারনে এক বিবৃতিতে বলেন, “পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানোর মাধ্যমে আমরা নোবেল পুরস্কারের দীর্ঘমেয়াদি তাৎপর্যকে সমুন্নত রাখছি। একইসঙ্গে আমরা এটা নিশ্চিত করতে চাই, যাতে সময়ের পরিক্রমায় পুরস্কারের আর্থিক মূল্যমান অক্ষুণ্ন থাকে।”
আগামী ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এই ছয় ক্যাটাগরিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মূলত এবারের ঘোষণার মধ্য দিয়ে প্রথম নোবেল পুরস্কার দেওয়ার ১২৫তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। ডিনামাইটের আবিষ্কারক ও উনিশ শতকের প্রখ্যাত সুইডিশ ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী এই পুরস্কারের প্রবর্তন করা হয়। ১৯০১ সালে যখন প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়, তখন প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮২ সুইডিশ ক্রাউন।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন