সর্বশেষ খবর

চবির সকল সনদ আবেদন করা যাবে অনলাইনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সনদ আবেদন প্রক্রিয়া যুগোপযোগী ও সহজতর করতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে নতুন অনলাইন পোর্টাল ‘CU Certificates & Transcripts Portal’ (cert.cu.ac.bd)। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩টায় চবি উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এই ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এই নতুন ডিজিটাল উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই অনলাইনে সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন। এই পোর্টাল ব্যবহার করে সম্পূর্ণ অনলাইনে আবেদন জমা, ফি পরিশোধ, আবেদনের বর্তমান অবস্থা জানা এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করা সম্ভব হবে, যা শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান তাঁর বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ডিজিটাল ও শিক্ষার্থীবান্ধব করার অংশ হিসেবেই এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্ম চালুর ফলে একদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে অপরদিকে শিক্ষার্থীরা ভোগান্তি ছাড়া সেবা পাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে শীঘ্রই আধুনিকায়ন ও অটোমেশন পদ্ধতির মধ্যে নিয়ে আসা হবে বলে জানান উপাচার্য। উপাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

এসময় আরও বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন,  উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ রোকন উদ্দীন ফারুকী, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠান পরিচালনা করেন চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত), ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), উপ-পরীক্ষা নিয়ন্ত্রকবৃন্দসহ পরীক্ষা নিয়ন্ত্রণ ও আইসিটি সেলসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি

বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. আল্ ফোরকান

­

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন