অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট খারিজ হয়ে যাওয়ায় এনবিআরের দাবি করা ওই অর্থ আদায়ের পথ খুলে গেল। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
মামলাটি ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে। এনবিআরের ওই দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে রায় দিয়েছিলেন। পরে ওই রায় প্রত্যাহার করা হয়। কারণ, রায় প্রদানকারী বেঞ্চের একজন বিচারপতি আগে আইনজীবী হিসেবে একই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে যুক্ত ছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্বপ্রণোদিতভাবে রায়টি প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
এরপর প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি নতুন বেঞ্চে যায়। নতুন করে শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার আগের রুল খারিজ করে দিলেন হাইকোর্ট। ফলে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর হিসেবে আদায় করতে পারবে রাজস্ব বিভাগ। তবে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘আমরা এর বিরুদ্ধে আপিল আবেদন করব।’
খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ
পড়াশোনার সব উপকরণ এক জায়গায়
বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়
ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০ | অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার