সর্বশেষ খবর

দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত

 

দুর্গাপূজা উপলক্ষে বরাবরের মতো এবারও পদ্মার ইলিশ রপ্তানির ওপর থেকে বাংলাদেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদা

নিকারীরা। গত শুক্রবার কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্তা জানান, শুক্র ও শনিবার সরকারি দপ্তরে সাপ্তাহিক ছুটি থাকায় তাদের হাতে এখনও চিঠি পৌঁছায়নি। তবে, ইলিশ রপ্তানির বিষয়ে আগামী সপ্তাহের প্রথম দিকে পর্যালোচনা হবে। তারপরেই সিদ্ধান্ত।

<

p style=”text-align: justify”>কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়েছে, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত পদ্মার ইলিশ আমদানি করছে। ২০১২ সাল থেকে বাংলাদেশ বিদেশে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিলেও দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই নির্দিষ্ট সময়ের জন্য তা স্থগিত করা হয় এবং ভারতে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি করা হয়।
আমদানিকারকরা দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে চিঠিতে আরও লিখেছেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত প্রিয় একটি খাবার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন