সর্বশেষ খবর

এসএসসির পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ চট্টগ্রামে ফেল থেকে পাস ১৯০ জন, ৮৩ জন পেল জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। নতুন করে ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন পরীক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। পুনর্নিরীক্ষণ শেষে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নম্বর পরিবর্তন হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১৮৫ জনের জিপিএ পরিবর্তিত হয়েছে। জিপিএ-১ থেকে জিপিএ-৫ এর নিচে পরীক্ষার্থীর সংখ্যা ৬৪৭ জন। তবে নম্বর বাড়ার পরও ১৫০ জন পরীক্ষার্থী ফেলই রয়ে গেছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, পুনর্নিরীক্ষণের জন্য যেসব উত্তরপত্রের আবেদন করা হয়েছিল, সেগুলো নিয়ম অনুযায়ী যাচাই করা হয়েছে। যেসব উত্তরপত্রে নম্বর পরিবর্তনের সুযোগ পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে ফলাফলে সংশোধন আনা হয়েছে। এর ফলে অনেক পরীক্ষার্থীর নম্বর ও জিপিএ পরিবর্তন হয়েছে এবং কেউ ফেল থেকে পাস করেছেন।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন