সর্বশেষ খবর

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময়ের ৫ ঘণ্টা প্যারোলে মুক্তি

 

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এই আদেশ দেন।
মায়ের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য চিন্ময়ের প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার বড় ভাই রঞ্জন কুমার ধর। চট্টগ্রাম জেলা প্রশাসক আবেদনটি শুনানির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে পাঠান। সেখানে শুনানি শেষে এডিএম কারাবন্দী চিন্ময়ের পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন।
চিন্ময়ের ভাই রঞ্জন কুমার ধর পূর্বকোণকে বলেন, বৃহস্পতিবার (গতকাল) সকাল সাড়ে নয়টার দিকে হাটহাজারীর পূণ্ডরিক ধামে আমার মা সন্ধ্যা রাণী ধর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি হৃদরোগ, ফুসফুস সংক্রমণ, নিম্ন রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় একমাস যাবত তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তাকে পুণ্ডরিক ধামে আনা হলে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা পূর্বকোণকে বলেন, চিন্ময়ের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোল দিয়েছি।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসূত্র জানিয়েছে- বিকেলে তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়েছে। পুলিশ তাকে হাটহাজারীতে মায়ের শেষকৃত্যানুষ্ঠানে নিয়ে গেছে।
২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুষ্কৃতকারীরা আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। মামলাটিতে চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে এবছরের ১৯ জানুয়ারি বিচার শুরু হয়।

 

 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন