“শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর তৃতীয় রাউন্ডে (শেষ ষোলো) অনুষ্ঠিত এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ২-১ গোলে নতুন কুড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড।
ম্যাচে দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, লড়াকু মনোভাব ও দলগত নৈপুণ্য ছিল প্রশংসনীয়। উক্ত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের কৃতী গোলরক্ষক রাকিবুল হাসান রোহান।
এই কৃতিত্বের জন্য বিজয়ী দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হলো।
পরবর্তী ম্যাচ (কোয়ার্টার ফাইনাল)
প্রতিপক্ষ: সালেহ জহুর উচ্চ বিদ্যালয়
তারিখ ও সময়: আগামী ১৪ তারিখ, রবিবার, দুপুর ৩টা ১৫ মিনিট
ভেন্যু: এম. এ. আজিজ স্টেডিয়াম
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দের প্রতি অনুরোধ—নির্ধারিত দিনে মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ ও সমর্থন প্রদান করুন।
বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড-এর জয় অব্যাহত থাকুক।
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার
