সর্বশেষ খবর

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া তিন বছরের মেয়াদে চট্টগ্রাম ওয়াসা’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইনের ৭(১) ধারা অনুযায়ী ইদ্রিস মিয়াকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইদ্রিস মিয়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত ৫৪ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইদ্রিস মিয়ার আগে গত জুন মাসে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র চেয়ারম্যান এবং গত জুলাই মাসে বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন