সর্বশেষ খবর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইকাও-এর নিরাপত্তা অডিট সম্পন্ন

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) চার সদস্যের প্রতিনিধিদল সফলভাবে নিরাপত্তা অডিট সম্পন্ন করেছে। সংস্থাটির ‘ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম—কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ)’ কর্মসূচির আওতায় এ পরিদর্শন পরিচালিত হয়।

আজ বুধবার (৪ নভেম্বর) বিকেলে চার দিনব্যাপী পরিচালিত এই বিশেষ নিরাপত্তা অডিট কার্যক্রম শেষ হয়। গত ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরে আইকাও-এর অডিট কার্যক্রম শুরু হয়েছিল।

চার সদস্যের আন্তর্জাতিক অডিট দলে প্রতিনিধি হিসেবে ছিলেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর এবং পি এ জয়কণ্ঠ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইকাও-এর তত্ত্বাবধানে এ ধরনের নিরাপত্তা অডিট এবারই প্রথম অনুষ্ঠিত হলো।

অডিট চলাকালে প্রতিনিধিদল বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই ছাড়াও হোল্ড ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং মেশিন, এক্সক্লুসিভ ট্রেস ডিটেকশন সিস্টেম (ইটিডিএস), ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মতো নিরাপত্তা সরঞ্জামগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, ক্যালিব্রেশন ও ভেরিফিকেশন মান সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে তারা অ্যারোড্রোম সিকিউরিটি টিমের রক্ষণাবেক্ষণ ও অপারেটর সদস্যদের প্রয়োজনীয় সনদ যাচাই-বাছাই করেন।

এ ছাড়া এয়ারপোর্ট সিকিউরিটি প্রোগ্রাম (এএসপি)-এর মানদণ্ড অনুযায়ী প্রবেশদ্বার ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে যথাযথ প্রক্রিয়ায় চেকিং হচ্ছে কি না, তা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি রানওয়ে, কার্গো টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা এবং সিকিউরিটি পাস পলিসি অনুযায়ী যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকারের সার্বিক বিষয় অডিট টিম খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করে।

সমাপনী দিনে সার্বিক কার্যক্রম শেষে অডিট টিমের প্রধান ক্যালাম ভাইন বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, নিরাপত্তা সংক্রান্ত গুরুতর কোনো ত্রুটি বা পর্যবেক্ষণ পাওয়া যায়নি। অডিট সংক্রান্ত বিস্তারিত সুপারিশ ও চূড়ান্ত প্রতিবেদন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সদর দফতরে হস্তান্তর করা হবে।

বিমানবন্দর কতৃপক্ষ আশা প্রকাশ করেছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নিরাপত্তা অডিটে ইতিবাচক ফলাফলের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সার্বিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

Avatar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।