চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আবেদনের পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অননুমোদিত ও রশিদ ছাড়া সবধরনের ফি গ্রহণ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকদের জানানো যাচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ফি ব্যতীত / রশিদ ছাড়া কোনো ফি গ্রহণ না করার জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, নোটিশ হয়েছে এবং এটি কার্যকর হবে। এখন শিক্ষার্থীদের উপস্থিতি কম হলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা বিভাগ বিবেচনা করবে। তিনি বলেন, আগে যেসব ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের জানানো হয়েছে, এগুলো নাকি শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়েছিল।-বাংলানিউজ।
খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ
পড়াশোনার সব উপকরণ এক জায়গায়
বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়
ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০ | অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার