সর্বশেষ খবর

পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ

আজ বুধবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দিনটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি নয়।
‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। আল্লাহর ওলি বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ)-এর ওফাত দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া অনুষ্ঠানই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত। দিনটি মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটির দিন হিসেবে পালিত হয়। ইসলামের অন্যতম প্রচারক আবদুল কাদের জিলানী হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন। সারা বিশ্বের মুসলমানরা দিনটি ফাতেহা-ই-ইয়াজদাহম হিসেবে পালন করে আসছেন।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় ২৩ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে। ফলে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সব শ্রেণি কার্যক্রম এদিন বন্ধ থাকবে। অন্যদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর কোনো সাধারণ ছুটি নয়। তাদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে সরকারি কর্মজীবীদের কেউ চাইলে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন। বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও ২৩ সেপ্টেম্বর স্বাভাবিক কার্যক্রম চলবে। ব্যাংক, বীমা, করপোরেট অফিসসহ অন্যান্য বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন