দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন বলে দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টন নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্ধারিত ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা দেননি। এ ছাড়া তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ সম্পদ অর্জন এবং ওই অবৈধ সম্পদ নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত বছরের ৪ জুন তার বিরুদ্ধে মামলা করে দুদক।
তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। একই সঙ্গে মামলার তদন্তে বিঘ্ন ঘটাসহ ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় মামলার তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে বলা হয়।-বিডিনিউজ।
খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ
পড়াশোনার সব উপকরণ এক জায়গায়
বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়
ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০ | অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬
KholaBoi শিক্ষা, পরীক্ষা ও ক্যারিয়ার নিয়ে নির্ভরযোগ্য বাংলা তথ্যভান্ডার