সর্বশেষ খবর

চবি উপাচার্যের সঙ্গে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ ও মতবিনিময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩.৩০টায় উপাচার্য দপ্তরে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করতে এলামনাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলামনাইরা এগিয়ে আসলে আমাদের হীরকজয়ন্তী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। মাননীয় উপাচার্য সকলকে ধন্যবাদ জানান এবং সহযোগিতা কামনা করেন।

এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আবদুল মান্নান রানা এবং সাধারণ সম্পাদক আছলাম মোরশেদের নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন। নবনির্বাচিত সভাপতি বক্তব্যে মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন এবং ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা চবি সিনেট সদস্য অবসরপ্রাপ্ত প্রফেসর মনসুর উদ্দিন আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সালেহ্ জহুর, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম ও প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

<

p style=”text-align: justify”>সৌজন্য সাক্ষাৎ শেষে অ্যালামনাই নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় উপাচার্যের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার প্রকাশ করেন। বিজ্ঞপ্তি 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

Avatar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।