সর্বশেষ খবর

চবি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে পেমেন্ট কালেকশন, এপিআই ইন্টিগ্রেশন এবং কনফিডেনশিয়ালিটি বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।  এই চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি, এলামনাইদের যাবতীয় লেনদেন এবং বিভিন্ন সুবিধাসহ পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানান। চুক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন জোনাল হেড মুহাম্মদ আরিফুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ ব্র্যাঞ্চ ম্যানেজার মুহাম্মদ ছালামত উল্লাহ ও হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ডিবিশন মো. এমদাদুল হক। বিজ্ঞপ্তি 

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

Avatar

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।