সর্বশেষ খবর

কোতোয়ালী থানার পেছনে রিকশা থামিয়ে ছিনতাইয়ের মূলহোতা ডিবির হাতে গ্রেপ্তার

নগরীর কোতোয়ালী থানাধীন সতীশ বাবু লেনে প্রকাশ্যে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনার মূলহোতা মো. সাদ্দাম হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর-দক্ষিণ)। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা। তবে বর্তমানে কর্ণফুলী এলাকার উত্তর শিকলবাহায় বসবাস করছিলেন।
গোয়েন্দা পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল প্রায় সাড়ে ৬টার দিকে সতীশ বাবু লেনে একটি অটোরিকশার গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে এক যাত্রীর টাকা-পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিও দেখে সাদ্দামকে শনাক্ত করা হয়। কিন্তু ঘটনাটি ভাইরাল হওয়ার পর সাদ্দাম ও তার সহযোগী মোবাইল বন্ধ করে ঘন ঘন স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। পরে টানা অভিযান চালিয়ে উত্তর শিকলবাহা এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ আরও জানায়, সাদ্দাম পেশাদার ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনসহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগেও ২০২৫ সালে টেরিবাজার এলাকায় একই কায়দায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এ ঘটনায় জড়িত তার সহযোগীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

About The Author

খোলাবই বুকশপ এন্ড স্টেশনারিজ

পড়াশোনার সব উপকরণ এক জায়গায়

বই, খাতা, ডায়েরি, প্র্যাকটিক্যাল খাতা, ড্রয়িং ও স্টেশনারি — ঘরে বসে অর্ডার করুন। সারা দেশে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি সুবিধা।

দোকানে যানকুপন KHOLABOI50 — ৳৫০০+ অর্ডারে ৳৫০ ছাড়

ডেলিভারি চার্জ: চট্টগ্রামে ৳৭৫ • সারা দেশে ৳১৫০  |  অর্ডার ও তথ্য: ০১৬১০৯৩৫৩৫৬

About Mizanur Rahman

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

টুলবার পরিহার করুন